1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
Как вывести выигрыши из Pinco casino: советы по безопасным платежам যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা-গাজীপুর সংবাদ  Pinco: беҳтарин бонусҳо ва таблиғот барои бозингарони казино дар Тоҷикистон Kasyna z Szybką Wypłatą 2026: odkryj sekrety szybkich wypłat i bonusów استعراض DBbet: كيف تضمن سحب المبالغ بسرعة وأمان কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির স্মারকলিপি-গাজীপুর সংবাদ  Best new Non GamStop Casino 2026: Unlock massive bonuses and fast payouts for UK DBbet UZ’da 24/7 qo’llab-quvvatlash: xavfsiz o’yin tajribasi রহস্যজনক অন্তর্ধান: কাপাসিয়ায় মিলল স্কুলছাত্রের রক্তমাখা ইউনিফর্ম, নিখোঁজ অন্তর-গাজীপুর সংবাদ  লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগষ্ট-গাজীপুর সংবাদ 

ফকিরহাটে তিন গরুচোরকে আটক করে পুলিশে সোপর্দ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৮৮ টাইম ভিউ

সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাট,

বাগেরহাটের ফকিরহাটে গরু নিয়ে মাহিন্দ্রা গাড়িতে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছেন তিন গরুচোর। শুক্রবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্যে বাহিরদিয়া গ্রামের উত্তরের মাঠে। আটক চোর ও মাহিন্দ্রা গাড়ি পুলিশ হেফাজতে নিয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু. আলীমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল খুলনার দৌলতপুর উপজেলার দেয়ানা গ্রামের সামসুল শেখের ছেলে নুরুল ইসলাম(৩০), দৌলতপুর উপজেলার হাজরা গ্রামের ইসলাম শেখের ছেলে আলামিন (২৮) ও খুলনা লবনচরা এলাকার হালিম শেখের ছেলে মনিরুল মনি (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যবাহিরদিয়া গ্রামের ওমর ফারুকের একটি বখনা বাছুর পাশ্ববর্তী মাঠ থেকে রশি খুলে তিন চোর তাদের সাথে থাকা থ্রি-হুইলার মাহেন্দ্র গাড়িতে তোলে। বিষয়টি দেখে ওমর ফারুকের প্রতিবেশী রবিউল মোল্লার সন্দেহ হলে চোর বলে চিৎকার করলে চোর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু রাস্তায় থাকা লোকজন ও প্রতিবেশীরা ভ্যান দিয়ে রাস্তা ব্যারিকেট দিয়ে গরুসহ চোরদের ধরে ফেলে।

পরে খবর দিলে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক কার্তিক চন্দ্র পাল ও বাহিরদিয়া পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এসে চোরদের থানায় নিয়ে যায়।

এলাকাবাসী আরো জানায়, গত দুই সপ্তাহে ওই এলাকায় একাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। এ কারণে এলাকাবাসী সচেতন থাকায় চোরদের আটক করা সহজ হয়েছে। আটক চোরদের জনতা মারধোর করায় প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু. আলীমুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে আটক হওয়া তিনজন পেশাদার চোরচক্রের সদস্য। এদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com