1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা-গাজীপুর সংবাদ  তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ 

ডিমলায় ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ টাইম ভিউ

মোঃ আব্দুল হামিদ সরকার (নীলফামারী) জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ২১.৭ মেট্রিকটন সরকারি চাল জব্দ করা হয়েছে। শনিবার (১২ অক্টো/২৪) দুপুর ০৩.৩০ টায় এসব চাল জব্দ করা হয়।

জানা গেছে, মোঃমজনুর রহমান নামে এক ব্যবসায়ীর গুদামে বিপুল পরিমাণে সরকারি চালের সন্ধান পায় উপজেলা প্রশাসন। পরবর্তীতে রোববার দুপুরে উপজেলার বাবুরহাটে ওই ব্যবসায়ীর গুদাম থেকে প্রায় ২১.৭ মেট্রিক টন চাল, ১টি বস্তা সেলাই মেশিন ও ১টি ওজন পরিমাপকসহ শতাধিক খালি চালের বস্তা জব্দ করা হয়। খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তাগুলো খুলে সেখানে থাকা নামি-দামী সব কোম্পানির মোড়কে প্লাস্টিকের বস্তায় ভরিয়ে বাজারজাতের প্রক্রিয়াকরণ করা হচ্ছে। পরবর্তীতে জব্দকৃত এসব চাল শ্রী যাদব চন্দ্র নামে এক স্থানীয় ব্যক্তির জিম্মায় রাখা হয়।

চাল মজুদ কারক মো. মজনুর রহমান (৪০) বলেন, আমি পূজা উদযাপন কমিটির মাধ্যমে ৩৭ মেট্রিক টন চাল ক্রয় করি। পর্যায়ক্রমে বিক্রি করার পর ২১.৭ মেট্রিক টন চাল আমার গুদামে মজুদ রয়েছে। চটের বস্তার চালের প্রতি ক্রেতাদের আগ্রহ কম। সেজন্য প্লাস্টিকের বস্তায় ভরে চাল বাজারজাতের কথা স্বীকার করেন তিনি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রুহুল মোছাদ্দেক বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ঘটনার সত্যতা মিললে ইউএনও স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাসেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাল মজুদের বিষয়টি জানতে পারি। পরে ফোর্স পাঠিয়ে ২১.৭ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে৷ এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com