1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

ভাণ্ডারিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ টাইম ভিউ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাহমুদ গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিমা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্সী, যুবদল নেতা সামজিদ মিয়া, হানিফ আল খলিফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, কৃষক দলের সাধারণ সম্পাদক মনির মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জ্বল ও ভাণ্ডারিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংঘটিত বিপ্লব জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এটি আমাদের সংগ্রামী চেতনার উৎস হিসেবে প্রেরণার স্থায়ী প্রতীক।

তারা আরও বলেন, পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে জনগণের রায় ও তৃণমূলের বাস্তবতা বিবেচনা করে ত্যাগী ও জননন্দিত নেতা মাহমুদ হোসেনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে পুনর্বিবেচনা করা উচিত। তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা হলে তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

বক্তারা দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানান, গণমানুষের প্রত্যাশা ও তৃণমূলের মতামত বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করার জন্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com