
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় মরহুম শামছুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩ টায় ভূইগাঁও এলাকাবাসীর উদ্যোগে ভূইগাঁও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান মুহিব ও আশরাফ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় মরহুম শামছুল ইসলামের কর্মময় জীবন ও সামাজিক অবদানের স্মৃতিচারণ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.শামিম আলম নোমান উপজেলা বিএনপি নেতা আশরাফুর রহমান এনাম, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সালিশ ব্যাক্তিত্ব রেজা মিয়া তালুকদার, আব্দুল খালিক, মাওলানা আব্দুল আউয়াল, জয়নাল আবেদীন, বিএনপি নেতা আলী হোসেন মানিক, ইউপি সদস্য নাজমুল হোসেন মিলাদ।
আরও বক্তব্য রাখেন রাকিব আহমদ, এম এ খালিক, আল আমিন, আশির রহমান ইমন, রাসেল আহমদ, রহিজ আলী, ইউপি সদস্য আজিজুর রহমান, মাস্টার আব্দুস খালিক, বীর মুক্তিযোদ্ধা তালেব আলী, ফয়জুর রহমান ছালিক, টিপন মিয়া,রহিদ আলী, রেজা মিয়া,আঃ মজিদ, আনিছুর রহমান ও মাস্টার আছকর আলী।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফজল মিয়া, ওয়াসির মিয়া, ফয়জুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের স্বজনরা। দোয়া মাহফিলে মরহুমের ছেলে সাইফুল ইসলাম সজিবসহ পরিবারের সদস্যরা ও উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সালমান আহমদ। পরে মরহুম শামছুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply