1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ 

ডিমলায় ছেলের হাতে বাবা খুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২২৫ টাইম ভিউ

এ হামিদ সরকার (নীলফামারী(জেলা) প্রতিনিধি।

পিতা ছাড়া ছেলের কোন বংশ পরিচয় মেলেনা,সেই ছেলের হাতে জীবন দিতে হলো হতভাগ্য পিতাকে।এই করুন দৃশ্যের

ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর/২৩ ইং মঙ্গলবার সকাল ৯টার সময় নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর সোনাখুলি মিলন পাড়ায়।জানা যায় জমিজমার বিষয়কে কেন্দ্র করে নুর ইসলাম (৩৫)তার পিতা আব্দুল আজিজ (৬৫) কে নিজ হাতে খুন করেন।আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে।
এলাকাবাসীর কাছে জানা,আজিজ তার সাংসারিক জায়গা জমি মেয়েদের নিজ নামে দলিল করে দেন।সেই সূত্র ধরে দীর্ঘ দিন থেকে নিরীহ পিতার উপর অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন করে আসতেছে ছেলেরা।আজিজের মেয়ের সন্তান রাজু ইসলাম বলেন,সোমবার সন্ধার সময় চাপানী বাজারে নানাকে ভুট্টা বীজ কিনে দিয়ে বাড়িতে চলে যাই।পরদিন মঙ্গলবার সকালে শুনতে পারি আমার নানা ভুট্টা লাগাতে গিয়ে মামা নবু ইসলামের সাথে বাকবিতন্ডতায় জড়ায়।পরক্ষণেই মামার হাতে থাকা কোদাল দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কোপ দেয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমসহ রক্তাক্ত অবস্থায় জমিতে লুঠিয়ে পড়ে।এলাকাবাসী তাকে আহত অবস্থায় ডিমলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার্ড করে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গণ তাকে মৃত ঘোষণা করেন। এহেন ছেলের হাতে পিতা খুনের ঘটনাকে সমাজ ও এলাকাবাসী নিন্দা ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডিমলা থানার তদন্ত অফিসার আব্দুর রহিম ও পুলিশ পরিদর্শক উৎপল রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ময়নাতদন্তে নিয়ে যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com