1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ০৯ জন গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ে শুক্রবার ৮ ডিসেম্বর সকাল ১০ টায় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের পরীক্ষা জেলার ৩৪ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।এ পরীক্ষা চলাকালে ডিজিটাল ডিভাইস ও কপি এর মাধ্যমে পরীক্ষায় জালিয়াতি করার অপরাধে বিভিন্ন কেন্দ্র থেকে ০৯ জন পরীক্ষার্থীকে ডিজিটাল ডিভাইস গ্রফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামের পঞ্চানন চন্দ্রের ছেলে টঙ্কুনাথ বর্মন(৩০),

আলশিয়া-ভকরগাঁও গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সোহানুর রহমান(২৮),পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আলিমউদ্দিনের ছেলে ওমর ফারুক(২৯), বালিয়াডাঙ্গী উপজেলার আলোকসিপি গ্রামের জামান আলীর ছেলে আনোয়ার খালেদ (২৮), রাণীশংকৈল উপজেলার মালিবস্তী গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৮),রুহিয়া থানার মধুপুর গ্রামের আজহারুল ইসলামের মেয়ে রোজিনা খাতুন(২৭)বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছাঃ হাসনা হেনা (৩০),পীরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের সমীরুল ইসলামের স্ত্রী মোছাঃ আর্জিনা(৩০)ও রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামের এনামুল হকের ছেলে
মনিরুল ইসলাম (২৮)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর ১ম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীনজেলাগুলোতে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭। ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষায়অশংগ্রহণকারীদের তল্লাশি করে ৯ জনের কাছ থেকে বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করেন কেন্দ্রের কর্মরত কর্মকর্তারা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com