
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী।
চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের সংঘর্ষে আবদুর রহমান (২৮) ও মো. সোহাগ (২২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা দু’জনই মোটর সাইকেলের আরোহী ছিলেন। উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা বাজার এলাকায় চৌধুরী বাড়ির সামনের সড়কে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
আবদুর রহমান কামতা এলাকার পনিশাইর গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পোলট্রি ব্যবসায়ী। সোহাগ একই উপজেলার আইটপাড়া গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। সোহাগ কাঠমিস্ত্রি।
দূর্ঘটনার শিকার আবদুর রহমানের বন্ধু রাজিব ও প্রতিবেশি মিজানুর রহমান জানান, আবদুর রহমান ব্যবসায়িক কাজে সন্ধ্যারপর সোহাগকে সঙ্গে করে মোটরসাইকেল নিয়ে বের হন। ঘটনাস্থলে উল্টোদিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এরপর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এসময় আবদুর রহমান ও সোহাগ গুরুতর আহতবস্থায় সড়কেই পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমদ কাজ দু’জনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলিম হাসপাতালে গিয়ে দুই মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, দু’জনেরই মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply