1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া-গাজীপুর সংবাদ  গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ  অপপ্রচারের অভিযোগে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  Aussie Casino Online Nobelium Aanbetaling Incentive — Netherlands Draai & Win Pari Sur Internet Tournoi Faire Des Progrès Beau Jackpots • France Tentez Votre Chance Canada777 Geen Stortingsbonus – NL Geniet Van Het Spel Quels Rétribution Méthodes Feu Un Appliquer Numéro Atomique 85 Grosvenor Casino De Jeux ◦ territoire français Réclamez Le Bonus ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী-গাজীপুর সংবাদ  গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  শ্রীপুরে সরকারি গোহালট দখল করে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

নাটোরের ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৫৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নাটোরে তিন উপজেলার ৩০২ ভোটকেন্দ্রে একযোগে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোটগ্রহণ চলবে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ সকালে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১১৫টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭২ হাজার ৩০২ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪০১ জন, নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জন এবং ৬ জন হিজড়া ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ১৫১ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৯৮ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৫৩ জন। এ উপজেলায় তিন পদে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১৩৩টি ভোটকেন্দ্রে ৩ লাখ ২ হাজার ৫৭০ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭১৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৪৯ জন এবং ২ জন হিজড়া ভোটার রয়েছে। এ উপজেলায় দুই পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা মো. দেলোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।

ভোট দিয়ে বের হয়ে আয়েশা বেগম নামে এক নারী ভোটার বলেন, বাড়িতে কাজ থাকায় সকাল সকাল ভোট দিতে এসেছি। সকালে ভিড় কিছুটা কম থাকে, সেজন্য সকালে কেন্দ্রে আসা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি আনন্দিত। ভোট দিয়ে বের হয়ে আয়েশা বেগম নামে এক নারী ভোটার বলেন, বাড়িতে কাজ থাকায় সকাল সকাল ভোট দিতে এসেছি। সকালে ভিড় কিছুটা কম থাকে, সেজন্য সকালে কেন্দ্রে আসা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি আনন্দিত।

ভোট দিতে আসা শাহিনুর বেগম বলেন, সকালে ভিড়টা কম থাকে, তাই ভোট দিতে এসেছি। ভোট দিয়ে বাড়িতে ফিরে রান্নার কাজ করবো। কেন্দ্রে তেমন ভিড় ছিল না। পর্যাপ্ত পুলিশ ও আনছার সদস্যরা কেন্দ্রে রয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ ঢাকা মেইলকে বলেন, নাটোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে প্রতিটি ভোটকেন্দ্র ব্যালেট পেপার পৌঁছানো হয়। উপজেলায় একজন সহকারী রিটানিং অফিসার দায়িত্বে রয়েছেন। মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com