1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
Wat maakt een casino betrouwbaar en veilig? চট্টগ্রামে বিশ্বের বড় জুলুস! ৫৫তম ঐতিহাসিক অর্ধ কোটি জনতার জশনে জুলুস-গাজীপুর সংবাদ  নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস-গাজীপুর সংবাদ  পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ 

আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গজারিয়ার মেয়ে পাপ‌ড়ি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৮৭ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কৃতি সন্তান আ‌তিয়া রহমান পাপ‌ড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে নিউয়ার্কে অবস্থিত ডেলাওয়্যার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

ডেলাওয়্যার ইউনিভার্সিটির কনভেনশন কক্ষে সমাবর্তন অনুষ্ঠানে আ‌তিয়া রহমান পাপ‌ড়ির ডক্টরেট ডিগ্রি ঘোষণা করা হয়।

আ‌তিয়া রহমান পাপ‌ড়ির বাবা উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান খোকন শিকদার ও মাতা আ‌য়েশা আক্তার ডেইজী। তিনি তার স্বামী ডঃ ইঞ্জিনিয়ার ফজলে এলাহী আশিকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। স্বামী ডঃ ইঞ্জিনিয়ার ফজলে এলাহী আশিক
আন্তর্জা‌তিক খ্যা‌তিসম্পন্ন প্রতিষ্ঠান ইন‌টেল এ রিসার্চ অ্যান্ড ডেভ‌লেপ‌মেন্ট ই‌ঞ্জি‌নিয়ার হি‌সে‌বে কর্মরত রয়েছেন।

এদিকে পাপ‌ড়ির এই কৃতিত্বের জন্য গজারিয়ায় তার পরিবার ও এলাকাবাসী দারুন উচ্ছাসিত। পাপ‌ড়ির এক নেট বার্তায় আগামীতে নিজ দেশ ও জাতির সেবা করার ইচ্ছা পোষণ করেছেন এবং সকলের নিকট দোয়া কামনা করেছেন।

জানা যায়, ইঞ্জিনিয়ার আ‌তিয়া রহমান পাপ‌ড়ি শিশু শ্রেণি থেকেই অত্যন্ত মেধাবী। তিনি কুমিল্লা নবাব ফয়জুননেছা গার্লস হাইস্কুল থেকে ২০০৬ সালে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২০০৯ সালে Aপ্লাস পেয়ে এসএসসি পাশ করেন।এরপর ২০১১ সালে কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যালে ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে তিনি ডেলাওয়্যার ইউনিভার্সিটিতে পড়তে যান।

এছাড়াও লেখাপড়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার আ‌তিয়া রহমান পাপ‌ড়ি ছোট‌বেলা থে‌কেই গানসহ নানা সাংগঠ‌নিক কর্মকা‌ণ্ডে পারদর্শী। তার গা‌নের অ্যালবামও প্রকা‌শিত হ‌য়ে‌ছে।

ইঞ্জিনিয়ার আ‌তিয়া রহমান পাপ‌ড়ির বাবা আতাউর রহমান খোকন শিকদার বলেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আজ আমার মেয়ে পাপড়ি পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। মেয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সহ ভবিষ্যৎ রচনায় তিনি সকলের দোয়া কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com