1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας Fast payouts and secure play: Navigating FreshBet Casino’s payment options ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  *যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,-গাজীপুর সংবাদ  গলাচিপায় শুরু হলো দেশের প্রথম নৌযান শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল-গাজীপুর সংবাদ  গণপরিবহনে জিম্মি করে ডাবল ভাড়া, চরম যাত্রী ভোগান্তি প্রশাসন নীরব-গাজীপুর সংবাদ  জাল সনদে শিক্ষাক নিয়োগ-গাজীপুর সংবাদ 

তাহিরপুরে বীজ, সার, ও বিষ ডিলার বাতিলের জন্য কৃষকদের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ টাইম ভিউ

তাহিরপুর প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে বিসিআইসি অনুমোদিত বিএডিসি বীজ, সার, ও বিষ ডিলার এর মালিক কর্তৃক অনিয়ম দুর্নীতি কৃষকদের সাথে অসাধাচরন করায় এবং নির্দীষ্ট বাজারে ডিলারগন অনুপস্থিত থাকায় ডিলার বাতিলের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকগণ।

রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিসিআইসি অনুমোদিত তাহিরপুর সদর বাজারের ডিএস এন্টারপ্রাইজ, খুচরা বিক্রেতা সীতেশ রঞ্জন রায়, বাদাঘাট বাজারের জিএনএ এন্টারপ্রাইজ ও একতা বাজারের জয় এন্টারপ্রাইজ সহ সাত ইউনিয়নের ডিলারশীপ বাতিল করতে পৃথক পৃথক অভিযোগ করেন তারা।

অভিযোগকারী কৃষক বিল্লাল মিয়া, আলী উজ্জামান, ছমির মিয়া ও সোহাগ জানান, বিসিআইসি অনুমোদিত বিএডিসি বীজ, সার, ও বিষ ডিলারগণ সৈরাচারী আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকার কৃষিজীবি লোকদের কাছে সার, বীজ ও বিষ ন্যায্যমূল্যে বিক্রয় না করে এলাকার বাহিরে অতিরিক্ত দামে বিক্রয় করে আসছে। এমনকি আমরা গরিব অসহায় কৃষকরা সার, বীজ ও বিষ কিনতে গেলে অতিরিক্ত দাম রেখে আসছে। বর্তমানে সরকার পতনের পর থেকে তারা এলাকাতে অনুপস্থিত থাকায় কৃষকরা সার, বীজ ও বিষ পাচ্ছে না। এতে কৃষকরা ভোগান্তিতে আছে। এ অবস্থায় তাদের কার্যকলাপে অতিষ্ট হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। এবং তাদের বিসিআইসি কর্তৃক লাইসেন্স বাতিলের আহবান জানান কৃষকগণ।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, উপজেলার সার, বীজ ও বিষ ডিলারদের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com