1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας Fast payouts and secure play: Navigating FreshBet Casino’s payment options ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  *যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,-গাজীপুর সংবাদ  গলাচিপায় শুরু হলো দেশের প্রথম নৌযান শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল-গাজীপুর সংবাদ  গণপরিবহনে জিম্মি করে ডাবল ভাড়া, চরম যাত্রী ভোগান্তি প্রশাসন নীরব-গাজীপুর সংবাদ  জাল সনদে শিক্ষাক নিয়োগ-গাজীপুর সংবাদ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফরের পথিমধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফকির মজনু শাহ সেতু অতিক্রম করার সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
১৬ আগস্ট ২০২৬ (রবিবার) সকালে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে দলের হাজার হাজার নেতাকর্মী কাপাসিয়া ফকির মজনু শাহ সেতু সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে জড়ো হন। এ সময় স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ জনগণ ফেস্টুন-ব্যানার হাতে সড়কের দুই পাশে অবস্থান নেন। ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতা ও বীরপ্রতীম সংবর্ধনাকারীদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন। শুভেচ্ছা প্রদান ও সার্বিক ব্যবস্থাপনায়

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা আফজাল হোসেন,জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসীসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আজ একদিনের সরকারি সফরে কিশোরগঞ্জ গমন করছেন। দিনব্যাপী এই সফরে তিনি কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন, পুরস্কার বিতরণ ও কার্প হ্যাচারি পরিদর্শন করবেন। এছাড়াও পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের পাইলট কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। সফরসূচির অংশ হিসেবে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ শেষে সার্কিট হাউস এবং পুরাতন স্টেডিয়াম সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকা উদ্দেশ্যে রওনা হবেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com