1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন কৃষক দলের সন্মেলন ৩১ সদস্য কমিটি গঠন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

ছাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিংচাপইড় ইউনিয়ন শাখার সন্মেলন শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়। ছাতক উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার নবগঠিত কৃষক দলের ইউনিয়ন কমিটির ৩ জনের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। কমিটিতে সভাপতি নুরুল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবেল আহমদ। উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা শাহ জাহানের পরিচালনায় অনুষ্ঠিত কৃষক দলের সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ শফিকুল আলম মতি, ছাতক উপজেলা কৃষক দলের সদস্য সচিব বশির উদ্দিন তালুকদার, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, কৃষক দলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী রাসেল, বিএনপি নেতা আব্দুল হাই লিপু, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম আলম নোমান, উপজেলা কৃষক দলের যুগ্ম৷ আহবায়ক শাহ ফজর আলী। বক্তব্য রাখেন, কালারুকা ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইব্রাহীম আলী, বিএনপি নেতা আব্দুল হামিদ, সাদ মিয়া, সেলিম আহমদ, কবির আহমদ, কৃষকদল নেতা লায়েক মিয়া, জাহাঙ্গীর আলম, সুনু মিয়া, শ্রমিক দলের আব্দুল কাহার, যুবদল নেতা রাজিকুল ইসলাম, সিংচাপইড় ইউনিয়ন জাসাসের যুগ্ম আহবায়ক ঠাকুর ধন, সদস্য সচিব কফিল উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন জাসাসের সদস্য সচিব আল আমিন আহমদ আকাশ। সন্মেলনে হেলাল উদ্দিন, আফিজ আলী, সানজব আলী, জাবের হোসেন, শিপন আহমদ, আব্দুস শহিদ, জুয়েল আহমদ, মিনহাজ উদ্দিন, এনামূল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com