1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ছাতকে জাসাসের ৫ টি ইউনিয়নের কমিটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

ছাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে দক্ষিণ খুরমা ইউনিয়ন, জাউয়া বাজার ইউনিয়ন, সিংচাপইড় ইউনিয়ন, দোলার বাজার ইউনিয়ন ও চরমহল্লা ইউনিয়নের কমিটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম ও সদস্য সচিব গোলাম কিবরিয়া এসব ইউনিট কমিটির অনুমোদিত কপি ইউনিয়নের নব নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক নজির আহমদ, ফয়েজ আহমদ, কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক, বিএনপি নেতা ছালিক মিয়া, যুবদল নেতা ইলিয়াস মিয়া, সাবু মিয়া, সিংচাপইড় ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব সৈয়দ মিজান, জাসাস নেতা সামসুল ইসলাম, কফিল উদ্দিন, আল-আমিন আকাশ, শিপন আহমদ, আংগুর মিয়া, জাহিদ হোসেন, রাজু মিয়া, এনামুল হক, মিনহাজ আহমদ, প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com