1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে বেধরক পারপিট,মামলা দায়ের, তিন সদস্যের তদন্ত কমিটি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পানিতে ডুবে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত-গাজীপুর সংবাদ  “সংকটাপন্নে—খালেদা জিয়ার পাশে থাকতে ঢাকায় রওনা জোবাইদা রহমান”-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৪ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মজিদিয়া ফুলতলী দারুল কিরাত মডেল মাদরাসার কার্যক্রম সংক্রান্তে ও নতুন অফিসরুম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বাতিল ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

নির্দোষ মিনহাজ পুলিশের হাতে আটকের সংবাদ শুনে মায়ের হার্টএ্যাটাক!”-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ টাইম ভিউ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিরপরাধ মিনহাজ মিয়া (১৬) পুলিশের হাতে আটকের সংবাদ শুনে মায়ের হার্টএ্যাটাক হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে অবৈধ ভারতীয় স্কুটারসহ সন্দেহ মূলক অভিযোগে ৩ জনকে আটক করে। পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট থানার এসআই তরিকুল।

এদিকে, মিনহাজ মিয়া নামক একজন ৮ম শ্রেণীর নিরপরাধ শিক্ষার্থীকে পুলিশ আটক করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়।

ঘটনাস্তলে এলাকাবাসী জানিয়েছেন , ‘আমরা বার বার পুলিশকে বলেছি মিনহাজ নামক ছেলেটি নির্দোষ’! এ ছাড়া এখানে ঘটনাস্থলে পুলিশ প্রথমে যে ৩ জনকে গ্রেফতার করে,পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১ জনকে ছেড়ে দেয়। কিন্তু পুলিশের হাতে আটককৃত একজন “শহিদ আহমদ” নামক লোক নিজেই স্বীকারোক্তি দিয়েছে,”এই ভারতীয় স্কুটার আমার ,আমি নিজেই এই স্কুটার এনেছি, মিনহাজ নির্দোষ , মিনহাজ এর সাথে জড়িত নয়।”

সর্বশেষ সংবাদ সূত্রে জানা গেছে, আটককৃতদের থানা পুলিশ শুক্রবার (৪এপ্রিল) সকাল ভোররাতে তড়িঘড়ি করে আদালতে সোপর্দ করেছে।

এদিকে, ৮ম শ্রেণীর শিক্ষার্থী নির্দোষ মিনহাজ আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে, মিনহাজের পরিবার নির্দোষ ছেলের মুক্তির দাবিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে এসআই তরিকুল ইসলাম এর মোবাইল ফোনে কল দিলে রিসিভ করেননি তাই বক্তব্য নেওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com