1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে জবাইকৃত গাভীন গরুর মাংস এতিম খানায় বিলিয়ে দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১২ টাইম ভিউ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার (৭ এপ্রিল) সকালে

জবাইকরা গাভীন গরুর পেটে বাচ্চা পাওয়ার অপরাধে মো. ফরিদ নামে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে সেই জব্দকৃত মাংস উপজেলার ৪ টি এতিম খানায় বিলিয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। জানা গেছে পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকায় মাংস ব্যবসায়ী ফরিদ একটি গাভিন গরু জবাই

 

করেন। জবাইকৃত গরুটির পেটে বাচ্চা পাওয়া গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও বলেন,গাভিন গরু জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে উক্ত কসাইকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত ৫০ কেজি মাংস স্থানীয় ৪ টি এতিম খানায় বিতরণ করে দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com