1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

আদালতে জামিনআবেদন না-মঞ্জুর।। নারায়ণগঞ্জ সিটি’র সাবেক মেয়র কারাগারে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২১৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর দুই পক্ষের যুক্তিতর্ক শুনে তাঁর জামিন নামঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোঃ কাইউম খান। আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত সেটা নামঞ্জুর করেন। তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আমরা আদালতে প্রার্থনা করেছি যে, তাকে যেন কারাগারে ডিভিশন দেওয়া হয় এবং আদালত নীতিগতভাবে একমত হয়েছেন।আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com