1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সাবেক এমপি শামীমা শাহরিয়ারের জামিন আবেদন না মঞ্জুর।। কারাগারে প্রেরণের নির্দেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪১ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

যুবদল নেতা শামীম হত্যা মামলায় কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার) জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে শামীমা শাহরিয়ারকে গ্রেপ্তার করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করেন। এ সময় আসামি পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদনের শুনানিতে বলেন, মামলার এজাহারে ৭০০ জনের অধিক আসামি। এজাহারে শামীমা শাহরিয়ারের নাম নেই। আর এ মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি অসুস্থ। জামিন দিলে পলাতক হবেন না। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মগবাজার, ফকিরাপুল, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়। সেই ঘটনায় শামীমা আক্তার খানম জড়িত। আইনে বলা আছে, ফাইনাল রিপোর্ট দেওয়া হলেও পরে সম্পূরক চার্জশিট দেওয়া যায়।উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যুবদল নেতা শামীম হত্যা মামলা থেকে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহা সমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পন্ড করার জন্য একই দিনে আওয়ামীলীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ই সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com