1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সিএমপি’র কোতোয়ালী’র অভিযানে ৮ ভরি স্বর্ণসহ প্রতারক আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬০৬ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

সিএমপি’র কোতোয়ালী থানার একটি চৌকশ আভিযানিক টিম অভিযানে প্রতারণার মাধ্যমে নারী কাছ থেকে হাতিয়ে নেওয়া ০৮(আট) ভরি ওজনের স্বর্ণবার উদ্ধার সহ প্রতারক গ্রেফতার।

২১ জুন (শনিবার) (গোপন সংবাদ তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযানে ডিএমপি, ঢাকার মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা হতে উক্ত আসামী জাবেদ হোসেন চৌধুরী প্রকাশ জাহিন চৌধুরীকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮/০৫/২০২৫ ইং ভিকটিম(বাদীনি) এর সাথে আসামী জাবেদ হোসেন চৌধুরী প্রকাশ জাহিন চৌধুরী (৪১) পিতা-জাহিদ চৌধুরী, মাতা-নার্জিনা আক্তার, সাং-রামনগর (চৌধুরী বাড়ী), থানা-দাগন ভুঁইয়া, জেলা-ফেনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের পর ভিকটিমের নিকট আসামী বলে যে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অনেক পরিচিত শিক্ষক ও শোভাকাঙ্খী আছে এবং আসামী ভিকটিমের ছেলেকে যেকোনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে পারবে।

অতঃপর আসামী ভিকটিমের ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তার নিকট হতে প্রথমে ১,৬২,৬০০/- টাকা আত্মসাৎ করে। এছাড়াও আসামী বিভিন্ন সময়ে নিজেকে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কখনো কাস্টমস এর কর্মকর্তা, গার্মেন্টস মালিক ও বিসিএস অফিসার বলে ভিকটিমকে বিভিন্নভাবে প্রলুব্ধ করতঃ সনাতনী স্বর্ণালংকার সমূহের পরিবর্তে তার অফিসে থাকা ২২/২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দিবে বলে কৌশলে তার নিকট হতে ১২ ভরি স্বর্ণালংকার প্রতারণা করে আত্মসাৎ করেছে মর্মে কোতোয়ালী থানায় অভিযোগ করলে কোতোয়ালী থানার মামলা নং-২২, ২০/০৬/২০২৫ খ্রি:,

আসামীকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য ও সনাক্তমতে কোতোয়ালী থানাধীন হাজারী গলির শাহ আমানত জুয়েলার্স জনৈক বাবুর দোকানের ভিতর হতে গলিত ০৮ ভরি ওজনের স্বর্ণবার উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, আসামী নিজেকে কাস্টমস অফিসার বলে পরিচয় দিয়ে কোতোয়ালী থানাধীন হাজারী গলির শাহ আমানত জুয়েলার্স জনৈক বাবু এর নিকট উক্ত স্বর্ণালংকার সমূহ বিক্রয় করেছে মর্মে জানা যায়। এছাড়াও আসামী জাবেদ হোসেন চৌধুরী প্রকাশ জাহিন চৌধুরী (৪১) বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন লোকের পাসপোর্ট তৈরী করে তাদের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে এবং কাস্টমস অফিস থেকে গাড়ী এনে স্বল্পমূলে বিভিন্ন লোকের নিকট বিক্রীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাধ্যমে অর্থ আদায় করে প্রতারণা করে আসছে মর্মে জানা যায়। আসামীর বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় প্রতারণা সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com