1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ডিবি’র অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে মোট ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দএবং দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) ও মোঃ উবায়দুল (২১)।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬ টার দিকে ডিউটি পালন কালে ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে।এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭ টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামানোর চেষ্টা করা হলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়।

এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। মোঃ মামুন মিয়া এবং মোঃ উবায়দুলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক অন্য দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com