1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর-গাজীপুর সংবাদ  কাপাসিয়া ৫ শত লিটার চুলাই মদসহ নারী ও পুরুষ সদস্য গ্রেফতার-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  মির্জাপুরে ভূমি বিরোধে অসহায় পরিবার জিম্মিদশায়, থানায় জিডি-গাজীপুর সংবাদ  ছাতক সিমেন্ট ফ্যাক্টরি-তে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগষ্ট শনিবার-গাজীপুর সংবাদ  ছাতকে গোবিনগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও মোঃ মহি উদ্দিন-গাজীপুর সংবাদ  *এলাকায় উত্তেজনা বিরাজ করছে* ছাতকে পাওনা টাকা নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত-৮ জন-গাজীপুর সংবাদ  ছাতকে আলীগঞ্জ বাজারে সাবেক মেম্বার আব্দুন নুরের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ  জুলাই গন-অভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা নীলা ১ম স্হান করেছে-গাজীপুর সংবাদ 

জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় মাদার্শা একাদশ ১-০ গোলে জয়লাভ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী খেলায় মাদার্শা একাদশ ১-০ গোলে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে।

আজ (৯ মে)রোজ শনিবার বিকাল ৪:০০ ঘটিকায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

উক্ত ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি’র পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও হাটহাজারী পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন, জাগৃতির সভাপতি মো. ওসমান।

জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম এবং হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মনিরুল আলম জনি।

উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক উপ-পরিষদের সদস্য আব্দুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম সাহেদ, মো. রাশেদ, সেলিম রিয়াজ, মো. রুবেল ও মো. আরিফুর রহমান প্রমুখ।

উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মাদার্শা একাদশ অধিনায়ক মোঃ সোহেল।
তারই একমাত্র গোলে মাদার্শা একাদশ সেমিফাইনালে উত্তীর্ণ হয়। উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বর্ণাঢ্য আয়োজন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ও দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com