
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামের কৃতি সূর্য সন্তান ও কৃতি সাংবাদিক। বর্ষীয়ান
সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্ম জন্মবার্ষিকীতে তাঁর ‘জীবন ও অবদান’ বিষয়ে আলোচনায় সুহৃদ ও শুভাকাঙ্কীদের বর্ণাঢ্য জীবনের কর্মজীবনের জীবন চিত্র শ্রদ্ধায় সম্মানে স্মৃতিচারণে করেন। সুহৃদ ও শুভাকাঙ্কীদের দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হয়।
১০ জুন বুধবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবেরসুরিত ভিআইপি লাউঞ্জে জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
তিনি দেশ ও সমাজের কল্যাণ বর্ণাঢ্য অবদানে না-না কর্মযজ্ঞে বর্ষীয়ান সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকতার ইতিহাসে উজ্জল দৃষ্টান্ত অস্মরণীয় হয়ে থাকবেন। আগত সমবেতদের মিলনমেলায় পরিণত হয়।
তিনি নানা কারণে কর্মজীবনে কর্মগুণে অবদানে তার নাম রয়েছে এলাকা অঞ্চল চট্টগ্রামসহ দেশজুড়ে। তিনি শুধু দেশের সাংবাদিক সমাজেরই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অত্যন্ত মর্যাদার সঙ্গে। বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ তাঁর সঙ্গে মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সরকারি বেসরকারি গণ্যমান্য ব্যক্তিবর্গ বরেণ্য সাংবাদিক নেতাসহ গুরুত্বপূর্ণ আরো অনেকেই শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন বিনিময় করেন।
আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মইনুদ্দীন কাদেরী শওকতের জীবন ও অবদান’। অনুষ্ঠানের আয়োজন করে ‘মইনুদ্দীন কাদেরী শওকত সুহৃদ’ এবং ‘চট্টগ্রাম কর্মরত সাংবাদিক ফোরাম।’ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্টানের সংক্ষিপ্ত আলোচনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নাম। তিনি শুধু দেশের সাংবাদিক সমাজেরই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অত্যন্ত মর্যাদার সঙ্গে।
মেয়র বলেন, “বিশ্ব প্রেস কাউন্সিলে নেতৃত্ব প্রদানকারী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে মইনুদ্দীন কাদেরী শওকত একটি অনন্য নাম। স্বাধীনতার পর থেকে আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ সংগঠনে তাঁর মতো ভূমিকা আর কোনো বাংলাদেশি সাংবাদিক রাখতে পারেননি। তাঁর কর্মময় জীবন দেশের সাংবাদিকতা পেশাকে বিশ্বদরবারে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছে।”
সাংবাদিক এম আলী হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক নজরুল ইসলাম ও সাংবাদিক তানভীর আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইনজীবী জিয়া আহসান হাবীব।

এছাড়া বক্তব্য রাখেন অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, মাহবুবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, দীপক কুমার পালিত, সাংবাদিক এস এম সাইফুল্লাহ চৌধুরী, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক ফারুক আব্দুল্লাহ, অ্যাডভোকেট জাফর হায়দার, মোহাম্মদ মুছা, মাওলানা আনেয়ার হোসেন রাব্বানী, কামরুল ইসলাম, ইদ্রিস আলী, জসিম উদ্দীন চৌধুরী ও সৌরভ প্রিয় পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এসময় সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সুহৃদ ও চট্টগ্রাম কর্মরত সাংবাদিক ফোরামের পক্ষে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এস এম জামাল উদ্দীন, দৈনিক সুপ্রভাত চট্টগ্রাম এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মো: হাসান মুরাদ, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক মানস চৌধুরী, সাংবাদিক মনিরুল ইসলাম পারভেজ, সাংবাদিক গিয়াস উদ্দীন, সাংবাদিক রোজী চৌধুরী, মনোয়ারা বেগম, নজরুল ইসলাম শুকরিয়া এবং শ্যামল কুমার নাথ।
আলোচনা সভা শেষে জন্মবার্ষিকী কেক কাটাসহ ডা. শাহাদাত হোসেন তাঁর সঙ্গে শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন বিনিময় করেন।
গুণীজনের জন্মদিনে বিশিষ্ট সাংবাদিক, সংবাদকর্মী, সমর্থক ও সাধারণ উপস্থিত সম্মানিতগণ জন্মদিনের আয়োজন আনুষ্ঠানিকতাকে ধন্যবাদ ও সাধুবাদ জানান।
তারা বলেন,সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের
জীবন ও অবদান’ বিষয়ে আলোচনায় সুহৃদ ও শুভাকাঙ্কীদের সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে ভ্রাতৃত্ববোধ জোরদারে সামাজিক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। উজ্জ্বল সাংবাদিকতায় উৎসাহ অনুপ্রাণিত হবে প্রজন্ম থেকে প্রজন্ম।
Leave a Reply