1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ  পটুয়াখালী/উভ/পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর ইউনিয়ন যুবদলের সভাপতির নেতৃত্বে হামলা, আহত-১২-গাজীপুর সংবাদ  Tendenze emergenti nei casinò online per il 2026 ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখায় নতুন নেতৃত্ব: ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ-গাজীপুর সংবাদ  আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন-গাজীপুর সংবাদ  বাউফলে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী-গাজীপুর সংবাদ  গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

বাগেরহাটে সাংবাদিক ও সাবেক মহিলা নৌবাহিনী কর্মকর্তার ওপর বিএনপি নেতার অতর্কিত হামলা, আহত -৩-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নে সাবেক এক নৌবাহিনী কর্মকর্তার বাড়ি নির্মাণে চাঁদা দাবি এবং তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম ও তার বাহিনীর বিরুদ্ধে।

জানা গেছে, সাবেক নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার ফারজানা আক্তার নিজের বাড়ি নির্মাণ করতে গেলে মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও তার বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এই খবর পেয়ে বাগেরহাট জেলা প্রেসক্লাবের নির্দেশনায় সরজমিন অনুসন্ধানে যান দৈনিক অভয়নগর পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান।

অনুসন্ধান ও সংবাদ সংগ্রহের একপর্যায়ে বিএনপি নেতা জাহিদ ও তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মী মিজানুর রহমানের ওপর চড়াও হয়। এ সময় তারা ভুক্তভোগী ফারজানা আক্তার ও তার বৃদ্ধা মাকেও নির্মমভাবে পিটিয়ে জখম করে।

হামলায় গুরুতর আহত অবস্থায় সংবাদকর্মী মিজানুর রহমান এবং সাবেক নৌবাহিনী কর্মকর্তা আহত অবস্থায় লেফটেন্যান্ট কমান্ডার ফারজানার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় বাগেরহাটের সাংবাদিক সমাজ ফুসে ওঠে এবং তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার চিকিৎসা গ্রহণের পর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com