1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নতুন শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা-গাজীপুর সংবাদ  তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও হাফিজুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০৩ টাইম ভিউ

এসএম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও হাফিজুল হক।
সভায় কাপাসিয়ার সামগ্রিক উন্নয়ন, সম্ভাবনা ও বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নির্মূল, কিশোর গ্যাং রোধ এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কার্যক্রমকে বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় সাংবাদিকরা সমাজ ও প্রশাসনের দর্পণ হিসেবে কাজ করেন উল্লেখ করে বক্তারা বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সমস্যা, বিকাশমান সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশার কথাগুলো তুলে ধরা হলে প্রশাসন সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ নিতে সক্ষম হয়।”
মতবিনিময় সভায় কাপাসিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন সাংবাদিকবৃন্দ।
সভা শেষে নবাগত ইউএনও হাফিজুল হককে কাপাসিয়া সাংবাদিক সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com