1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জয়নাল,সম্পাদক এন্তাজুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৮৮ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এ্যাড: জয়নাল আবেদীন ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হযেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী এ্যাড: আবু জাফর সামসুদ্দীন পেযেছেন ৯৮ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এ্যাড: মোঃ এন্তাজুল হক ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের

এ্যাড: আনিসুর রহমান খান পেয়েছেন ১১০ ভোট। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রাত ৯ টায় সমিতি ভবনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান। নির্বাচনে ১২টি পদে দুইটি প্যানেলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন ও ১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করেন। মোট ২৪৫ জন ভোটারের মধ্যে ২৩৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন-সহ-সভাপতি অ্যাডভোকেট একরামুল হক,সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাহাত জামিল, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, কমনরুম অ্যান্ড কালচারাল সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান ও মুরাদ হোসেন রানা। অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পরিষদ থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হাসানুজ্জামান মিলার,
ট্রেজারি সম্পাদক পদে অ্যাডভোকেট হারুন অর রশিদ, সদস্য পদে অ্যাডভোকেট মোবারক আলী ও সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com