1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ দিলো মহেন্দ্র চালক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৪০ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পারিবারিক কলহের জেরে সফিকুল ইসলাম (৩৫)নামে এক মহেন্দ্র চালক গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছেন। গত বুধবার ৮ মে দিবাগত রাত দেড় টায় দিনাজপুর নেয়ার পথে সফিকুলের মৃত্যু হয়। সফিকুল উপজেলা পদমপুর উত্তরগাও গ্রামের মৃত রমজান আলীর ছেলে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে সফিকুল তার স্ত্রী রিতা আক্তারকে না জানিয়ে এক জনকে ১৯ হাজার টাকা হাওয়ালত (ধার) দেয়। এ নিয়ে তার স্ত্রী, ছেলে হৃদয়ের সাথে বাগবিতণ্ডা বাঁধে । গতকাল রাত ৯ টায় সফিকুল বাড়ির পাশে হাজ্বী মৌড় থেকে বাড়ি এসে না খেয়ে শুয়ে পড়ে। তার ছেলে ও স্ত্রী ভাত খেতে ডাকলে সে বলে আমি খাবোনা। এর পর তার অস্বাভাবিক আচরণ দেখে জিজ্ঞাসা করলে সফিকুল

বলে আমি দুটি গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেছি। খবর পেয়ে পরিবারের লোকজন সাথে সাথে তাকে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। দিনাজপুর নিয়ে যাওয়ার পথিমধ্যে সফিকুল মারা যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা আরো বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com