1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

মাদ্রাসার সামনে থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একটি মাদ্রাসার সামনে থেকে ভ্যানগাড়িতে থাকা বস্তা ভর্তি প্যারেক মারা বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার(৩ অক্টোবর)উপজেলার হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে থেকে এসব দেশীয় অস্ত্র এলাকাবাসীরা উদ্ধার করেন। সেইসাথে ভ্যান চালক ও তার সাথে থাকা আরও একজনকে আটক করেন। এ সময় আরো দু’জন পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা ভ্যানভর্তি অস্ত্র জমা ও আটক দু’জনকে থানা পুলিশে সোপর্দ করেছেন।স্থানীয়রা জানায়,এদিন ভোররাতে হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে দিয়ে একটি ভ্যানগাড়ি যোগে বস্তায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটিকে আটক করে। এ সময় ভ্যানে থাকা বস্তা ভর্তি প্যারেক মারা বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। কিন্তু ভ্যানচালক ও তার সহযোগীকে আটক করে

ফেলে স্থানীয়রা। তারা ধারণা করছেন এলাকায় কোন বড় ধরণের নাশকতা সৃষ্টির জন্যই এসব দেশীয় অস্ত্র নিয়ে আসা হয়েছিল। হোসেনগাঁও গ্রামের সহকারী শিক্ষক মোবারক হোসেন জানান, প্রতিটি দুই থেকে আড়াই হাত বাঁশের লাঠির একপাশে ৭ থেকে ৮ টি করে লোহার প্যারেক ঢুকানো রয়েছে। বড় ধরনের একটি গণ্ডগোল কিংবা নাশকতা সৃষ্টির জন্য কে বা কাহারা অস্ত্রগুলো তৈরি করে নিয়ে এসেছিল। এ নিয়ে বর্তমানে ওই এলাকায় মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, এলাকাবাসীরা প্যারেক মারা বাঁশের তৈরী অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং আটক দু’জনকে থানা পুলিশে সোপর্দ করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com