1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলের রাজবাড়ীটি দ্রুত সংস্কার করে যাদুঘরে রুপান্তর করা হবে — প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ টাইম ভিউ

হুমায়ুন কবির,  রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রাচীন ও ঐতিহাসিক টংনাথের রাজবাড়ী,জগদল জমিদারী ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন করেন প্রত্নতত্ব অধিদপ্তরর মহাপরিচালক (অতিরিক্ত সচিব)সাবিনা আলম। শনিবার (৫ অক্টোবর) সকালে তিনি প্রথমে হরিপুর উপজেলার রাজবাড়ী পরিদর্শন করেন। পরে রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী পরির্দশন করেন। এ সময় রাজবাড়ী চত্বরে সংক্ষিপ্তভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী। তিনি বলেন ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে।পর্য়ায়ক্রমে তিনটি রাজবাড়ী সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রুপান্তর করা হবে।

তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে তিনি বলেন, রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রুত যাদুঘরে রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে মতবিনিময় সভায় রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন,কান্তস্বর প্রত্নতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন প্রমূখ। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী,বাচোর

ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম,ছাত্রদল নেতা আরজুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। প্রসঙ্গত: এসব রাজবাড়ীগুলো দীর্ঘদিন যাবত অবহেলা অযত্নে পড়ে ছিল। রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ হাই কোর্টে সংস্কারের জন্য রিট করলে বিষয়টি প্রত্নতত্ব বিভাগের নজরে আসে। এরপর থেকে ঐতিহাসিক ঐতিহ্য বহনকারী ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা রাজবাড়ীগুলোর সংস্কার কাজ শুরু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com