1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘরে বিজ্ঞান গ্যালারির উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বুধবার(২০ডিসেম্বর)

লোকায়ন যাদুঘরে বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনীয় চিত্রে গড়া বিজ্ঞান গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে। নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে এদিন সকালে সদর উপজেলার পূর্ব আকচায় উত্তরবঙ্গের ঐতিহ্য ঐতিহাসিক লোকায়ন জীবন বৈচিত্র্যে গড়া জাদুঘরে ফিতাকেটে এবং ফলক উন্মোচন
করে এ গ্যালারির শুভ উদ্বোধন করেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ নাসিমা বেগম। এ সময় অন্যান্য অতিথব হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মাহবুবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
এস এম হাবিবুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব পরিমল সরকার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোছা.লিজা বেগম।

এছাড়াও ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইএসডিও নির্বাহী পরিষদের সদস্য
আখতারুজ্জামান ও মো. সাকেরুল্লাহ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ ইএসডিও’র উন্নয়ন কর্মীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিরা লোকায়ন যাদুঘরে জীবনবৈচিত্র্যের বিভিন্ন ঐতিহাসিকভাবে সংগৃহীত উপকরণ গ্যালারি সমূহ পরিদর্শন করেন। প্রসঙ্গত: লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। তৃণমূল লোকজ গ্যালারি দিয়ে এ জাদুঘরের যাত্রা শুরু হলেও পরে আরও

তিনটি গ্যালারি সংযোজন করা হয়। এবার নতুন করে যুক্ত করা হলো বিজ্ঞান গ্যালারি। বর্তমানে এ জাদুঘরের গ্যালারিগুলো হলো-তৃণমূল লোকজ গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্যালারি, নদী গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি এবং বিজ্ঞান গ্যালারি। প্রত্যেকটা গ্যালারিই আলাদা আলাদা বিষয়বস্তুর উপর ভিত্তি করে সাজানো হয়েছে। যা ইতিহাস ও ঐতিহ্যের শিকড় নতুন প্রজন্মকে জানানোর প্রয়াসে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com