1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

রাণীশংকৈলে ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২১৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালোরাত্রি-গণহত্যা দিবসে দেশের মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদীতে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা। এছাড়াও ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সহীদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, মতিউর রহমান মতি, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি, আ.লীগ নেতা সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক,প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো.বিপ্লবসহ অনেকে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com