1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
Maximize your winnings: navigating withdrawal processes at Online Pokies NZ Entdecken Sie die aufregendsten Casino-Promotions im Jahr 2026 Wat maakt een casino betrouwbaar en veilig? চট্টগ্রামে বিশ্বের বড় জুলুস! ৫৫তম ঐতিহাসিক অর্ধ কোটি জনতার জশনে জুলুস-গাজীপুর সংবাদ  নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস-গাজীপুর সংবাদ  পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২১০ টাইম ভিউ

হুমায়ুন কবির,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও রাণীশংকৈল রাউতনগর গুচ্ছগ্রাম থেকে গত ১৫ জানুয়ারি ভোর রাতে চুরি যাওয়া দুটি গরু পৌর শহরের ভান্ড়ারা এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় গরুর মালিক গুচ্ছগ্রামের সোলেমান আলীর ছেলে নাসিরউদ্দিন, তার স্ত্রী বানু আকতার ও তাদের জামাই উপস্থিত ছিলেন। গরুর মালিক নাসিরউদ্দিন জানান, সোমবর ভোর রাতে নামাজ পড়ার জন্য উঠলে দেখি আমার গোয়াল ঘর থেকে একটি গাই ও (ষাড়) একটি আড়িয়া গরু চুরি হয়ে গেছে। এর পর আমি আমার বউ ও জামাইসহ কয়েক জন চুরি যাওয়া গরুর পায়ের ছাপ দেখতে দেখতে খুনিয়া দিঘি সংলগ্ন ভন্ডারা এলাকায় এসে আর পায়ের ছাপ দেখতে পাওয়া যায়না।

এমতাবস্থায় থানায় খবর দিলে পুলিশ আসে। এর কিছুক্ষণ পর পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশ গরু দুটি উদ্ধার করে থানা নিয়ে যায়। পুলিশ জানায়, খবর পেয়ে সোমবার সকালে এস আই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার মধ্যভান্ডারা গ্রামের কাছে একটি ভুট্টা ক্ষেত থেকে স্থানীয়ের সহায়তায় লাল রংয়ের একটি গাই ও একটি ষাড় গরু উদ্ধার করা হয়েছে।গরু দু’টির বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে । রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে এদিন সন্ধ্যায় বলেন, দুটি গরু উদ্ধার হয়েছে। এ বিষয়ে কারো অভিযোগ থাকলে থানায় মামলা নেওয়া হবে। পরবর্তী যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে গরু দুটি হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com