1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে বিষযুক্ত খাবার দিয়ে খামারীর ৭০০ হাঁসকে মেরে ফেলেছে দূর্বৃত্তরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক খামারীর পালিত ৭০০ হাঁসকে খাবারে বিষ মেখে খাওয়ায়ে মেরে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে এ ঘটনা ঘটে। হাঁস খামারি জাহেরুল ইসলাম জানান, শীতের কারণে সকাল সাড়ে ১১টায় খামারের হাঁসগুলোকে মাঠে যাওয়ার জন্য ছেড়ে দেয়া হয়। মাঠে পৌছানোর ১৫ মিনিটের মধ্যেই ৭ শতাধিক হাস মারা যায়। পেছনে থাকা হাঁসগুলোকে সাথে সাথে টের পেয়ে কোনমতে খামারে ফিরিয়ে আসা হয়েছে। তা না হলে বাকি হাঁসগুলোও মারা যেতো। জাহেরুল ধারণা করছেন, কে বা কাহারা মাঠের মাঝখানে বিষযুক্ত ধান ছিটিয়ে রেখেছিলো। সেগুলো খাওয়ার পরেই হাঁসগুলো মারা গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকারও অধিক। খামারী জহিরুল আরো জানান মরে যাওয়া হাঁসগুলোকে গর্ত খুঁড়ে পুতে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান গত ৫ বছরের অধিক সময় ধরে নিজ বাড়ীতে বাণিজ্যিক ভাবে হাঁসপালন করছেন

জাহেরুল ইসলাম। এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে প্রায় ১ হাজারের বেশি হাঁস পালন করেন তিনি। মাংস খাওয়ার উপর্যুক্ত হলেই তিনি এসব হাঁস বাজারে বিক্রি করে দেন। এ ব্যপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন,ভুক্তভোগী খামারী আবেদন করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com