1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

পঞ্চগড়ে রোদের দেখা মিললেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি রেকর্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ টাইম ভিউ

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই চলছে তীব্র শৈত্যপ্রবাহ। রোদের দেখা মিললেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্ৰি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৫ ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, সকাল ৯টায় জেলায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর সাথে তীব্র শৈত্যপ্রবাহও বইছে এ জেলায়।
সপ্তাহজুড়ে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ৬ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই অতি ভারী কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। বিশেষ করে নদী অববাহিকা ও সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হয়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা যায়। এদিকে, লাগাতার শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। কাজ কমে যাওয়ায় দিন কাটছে অভাব-অনটনের ভেতর দিয়ে। প্রয়োজনের বাইরে শহরের অভিজাত মানুষজন ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষের শীত উপেক্ষা করেই যেতে হচ্ছে কাজে। শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নিউমোনিয়া,অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন লোকজন। এরকম আবহাওয়া আরো কয়েকদিন থাকলে চরম ভোগান্তি পোহাতে হবে বলে এলাকাবাসীরা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com