1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেফতার-৭-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২১৬ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক

(পিপিএম-সেবা)এর দিক-নিদের্শনায় জেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল বুধবার ২৭ মার্চ বিভিন্ন থানায় মাদক বিরোধী পুলিশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট,০৫ বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম শুকনো গাঁজা এবং ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে,জেলার বালিয়াডাঙ্গী থানার বড় পলাশবাড়ী বড়গাছিয়া গ্রামের ইসকেন্দার আলীর বসতবাড়ী সংলগ্ন উওরপার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উপজেলার দুওসুও গ্রামের মোজাম্মেল হক ওরফে মোজামের ছেলে জুয়েল রানা (২৪) কে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এদিকে হরিপুর থানা পুলিশের অভিযানে সদর ইউনিয়নে (হরিপুর) খোলড়া মহারাজ ধাম দূর্গা মন্দিরের পশ্চিম-উত্তরে হরিপুর হইতে খোলড়া গামী পাঁকা রাস্তার উপর থেকে ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ পশ্চিম তোররা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজানুল হক (৩২) ও একই গ্রামের এরশাদ আলীর ছেলে হালিমউদ্দিন (২০)কে গ্রেফতার করে। একইদিনে হরিপুর ফালডাঙ্গী চৌরাস্তা মোড়ের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ উপজেলার নন্দগাঁও (পাবনা পাড়া) এলাকার আব্দুল মান্নান তিসতির ছেলে নুর ইসলাম (২২) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে মো.আপন (২০) কে গ্রেফতার করে হরিপুর থানা পুলিশ।অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার জাবরহাট ইউনিয়নের হাটপাড়া গ্রামের ফরিদুল ইসলামের বসতবাড়ী থেকে ০৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উপজেলার করনাই হাটপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে ফরিদুল ইসলাম(৪৫) এবং একই গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মাহাতাব আলী (৭৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিজ নিজ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলা সদর থানায় ০৫টি, রাণীশংকৈল থানায়- ০২টি,বালিয়াডাঙ্গী থানায়- ০১টি, রুহিয়া থানায়- ০৩ টি, ভূল্লী থানায়- ০১টি ও হরিপুর থানায়- ০১ টিসহ সর্বমোট ১৩ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক
(পিপিএম-সেবা) বৃহস্পতিবার ২৮ মার্চ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সবসময় তৎপর। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com