1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁও চেম্বার নির্বাচন : নির্বাচন ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২১৩ টাইম ভিউ

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচন ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বিতাকারী আলমগীর-মুরাদ-সুদাম প্যানেলের নেতারা। আজ শনিবার (১৩ এপ্রিল) বেলা ৩টায় জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলে ধরেন তাঁরা।

অভিযোগে বলা হয়, আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এ নির্বাচনকে ঘিরে বিপুল সংখ্যক নতুন সদস্য করা হয়েছে। যাদের অনেকেই নাপিত (সেলুন কর্মী), ঝাড়ুদার,  হোটেলের মেছিয়ার, দিনমজুর, ইলেকট্রিক মিস্ত্রি,  কাঠ মিস্ত্রি,  রং মিস্ত্রি,  হিমাগার ও জুটমিলের শ্রমিক।  যাদের কেউ আদৌ কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক না। এমনকি চেম্বারের আইন অনুযায়ী সদস্য পদ পাওয়ার যোগ্যও না। এদের অনেকের আবার সদস্য হওয়ার পর করা হয়েছে টিন সার্টিফিকেট,  যা নিয়ম বহির্ভূত। শুধু মাত্র একটি পক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।

লিখিত বক্তব্যে নেতারা দাবি করেন, আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য চেম্বার নির্বাচন স্থগিত করে নতুন করে ভোটার যাচাই-বাছাই করতে হবে। সদস্য হওয়ার যোগ্য নন এমন সদস্যদের বাদ দিতে হবে। নিয়ম মাফিক যোগ্য ও বৈধ ভোটারদের ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অন্যথায় নির্বাচন স্বচ্ছ ও গ্রহণ যোগ্য হবে না। এতে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে।

নেতারা আরও জানান, উল্লেখিত দাবিগুলো সংবলিত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চেম্বারে নিযুক্ত প্রশাসক এবং নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উল্লেখিত প্যানেলের আহসান হাবিব আলমগীর,  মুরাদ হোসেন, সুদাম সরকার, শাওন চৌধুরী, মারুফ হোসনসহ অন্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com