1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

মধ্যরাতে শেষ হচ্ছে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২১৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের বাকি আর মাত্র একদিন। বিধি মোতাবেক রোববার (১৯ মে) মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মঙ্গলবার(২১মে) রাণীশংকৈল উপজেলায় ব্যালট পেপারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্ৰহণ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা আপত্তিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান বলেন, নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এবং ভোটের দিন ব্যালট পেপার পাঠানো হবে। ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র‌্যাবের টিম মাঠে থাকবে। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, প্রতিটি ইউনিয়নে ১ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৮ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি টিম নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করবেন। উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ১ লাখ ৮৩ হাজার ৩ ৯১ জন ভোটার রয়েছে । এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন। মোট ভোট কেন্দ্র ৬৬টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com