1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

কাল বৈশাখী র আঘাতে ঘরবাড়ী বিধ্বস্ত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২১৫ টাইম ভিউ

এ হামিদ সরকার (নীলফামারী)

নীলফামারীর ডিমলায় কালবৈশাখীর ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে গেছে। এতে সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার(৩০ মে/২৪)সকাল ১০ টার দিকে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়।

সরেজমিনে উপজেলার, বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ-বাশঁ ঘরের উপরে পরেছে। বিশেষ করে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে বাইশপুকুর,ডালিয়া ছোটখাতার প্রায় অর্ধ শতাধিক বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নীচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা।উপজেলার অন্যান্য ইউনিয়ন মিলে প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। তারা এখন এ পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন।

ক্ষতিগ্রস্তরা জানান, আজ সকাল দশটার দিকে কালবৈশাখী ঝড় মুহুর্তের মধ্যে আমাদের ঘর একেবারে উড়িয়ে নিয়েছে। আমরা এখন খোলা আকাশের নীচে বসবাস করছি। আমাদেরকে সহোযোগিতা না করলে আমাদের রাস্তায় থাকতে হবে।

ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত)মো:মোজাম্মেল হক বলেন,বিভিন্ন জায়গায় গাছ ভেঙে রাস্তা ও ঘরের উপর পরে আছে।এগুলো সরানোর কাজে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত সরানো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাবো।

খালিশা চাপানি ইউনিয়নের ইউপি সদস্য শাহানুর ইসলাম বলেন, আজকে সকালে কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে প্রচুর পরিমাণ বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার খোলা আকাশের নীচে বসবাস করছে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com