1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

গণধোলাইয় খেয়ে পালিয়েছে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৭৪ টাইম ভিউ

রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিভিন্ন চাকুরির নাম করে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতা মো.আশিরউদ্দিন আসির (৪০) নামে এক প্রতারক চক্র জনতার হাতে গণধোলাইয় খেয়ে পালানোর ঘটনা ঘটেছে। শনিবার ২ জুন রাত ১০ টার দিকে পৌরশহরের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আসিরউদ্দিন পাশ্ববর্তী হরিপুর উপজেলার বহতি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও তার মা আছিয়া বেগম হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এবং আশির হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির একজন সরকারি কর্মচারী। বর্তমানে সে রাণীশংকৈল পৌরসভার শান্তিপুর এলাকায় তাঁর নিজের বাড়িতে থাকেন। এছাড়াও রাণীশংকৈল পৌরশহরে তার একাধিক বাড়ি রয়েছে বলে অনেক ভুক্তভোগী জানান। জানা গেছে ঘটনার দিন রাতে শান্তিপুর মৌড়ের আলতাফের চায়ের দোকানের সামনে বিদেশে পাঠানোর নাম করে টাকা নেয়া বাবুল নামে এক ভুক্তভোগী আসিরের কাছে পাওনা টাকা চাইতে গেলে আসির ভুক্তভোগী বাবুলের উপর ক্ষীপ্ত হয়ে বাবুলকে মারার জন্য তেড়ে আসে এবং বিভিন্ন হুমকি প্রদান করলে সেখানে উপস্থিত জনতা তার এরকম ঔদ্ধত্যপূর্ণ কর্মকান্ডে আসির উদ্দিন আসিরকে গণধোলাই দিতে থাকলে, কৌশলে সে পালিয়ে যায়। আসির চাকরি বানিজ্য ও প্রতারক চক্রের সদস্য বলে শান্তিপুর এলাকার ফারুক, রাজ্জাক বাবুলসহ অনেকেই জানান। তারা আরো জানান আশির বিদেশে লোক পাঠানোসহ বিভিন্ন সরকারি চাকুরী দেওয়ার নাম করে প্রায় শতাধিক মানুষের কাছ থেকে সে কোটি খানেকের অধিক টাকা হাতিয়ে নিয়েছে।

ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে ক্ষমতার দাপট দেখিয়ে সে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেন। চাকুরী না পেয়ে এবং বিদেশে যেতে না পেরে এসব মানুষ বর্তমানে সর্বশান্ত হয়ে পড়েছে। স্থানীয় বিভন্ন জনপ্রতিনিধিসহ অনেককে অভিযোগ করলে কোন সুবিচার পাইনি ভুক্তভোগীরা। ঘটনার দিন ভুক্তভোগী বাবুলের চাচাতো ভাই রাণীশংকৈল উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম, তার চাচাতো ভাইকে বিদেশে পাঠানোর জন্য নেয়া ১৬ লাখ পাওনা টাকা আশিরের কাছ থেকে ফেতর চাইতে গেলে, সে তার উপর চড়াও হয়। তাকে মিথ্যা মামলা, ও প্রাণ নাশের হুমকি দেয়। পরদিন সকালে আশির সাদেকুলকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। এবং সাদেকুলের শ্বশুর বাড়িতে গিয়ে সে বলেন এক বছরের মধ্যে আপনাদের মেয়ে বিধবা হবে। দেখবেন সাদেকুল কোথাও মরে পড়ে রয়েছে।

এ নিয়ে সাদেকুল তার বিরুদ্ধে
রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন। প্রতারক চক্রের হোতা আশিরকে তার মুঠোফোনে অনেকবার যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে রাণীশংকৈল থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, অভিযোগ পেয়েছি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com