1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে হিফজুল কুরআন মাদ্রাসায় মহিলা শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় ১০ হাজার সজিনার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন-গাজীপুর সংবাদ  ছাতকে হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সফট বাইটের ম্যানেজার ফয়সালের রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ এর অভিযোগ.-গাজীপুর সংবাদ  Ako si vybrať najlepšie prvé online kasíno a využiť bonusy Wino Casino: Your Premium Hub for Internet Gambling Excellence Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Superiority Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Excellence Retrozino Casino: Uw Bestemming voor Retro Speelplezier en Hedendaagse Winsten

রাণীশংকৈলে নিখোঁজের ৫ ঘন্টা পর নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৫০ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

নতুন কারিকুলামে বুধবার (৩ জুলাই) ষান্মাসিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রণির ছাত্র সঞ্জয় মহন্ত সাহা(১৫) এবং সেরা পৌরশহরের ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার ছেলে। স্কুলের পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী। চলমান বৃষ্টি ও উজান থেকে বয়ে আসা বন্যায় প্লাবিত হয় নদীর দুকূল। নদীর উপর দিয়ে স্থাপিত ব্রিজ। কয়েকজন

বন্ধু পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ব্রিজের নিচে নদীতে গোসল করছিল। তাদের দেখে লোভ সামলাতে না পেরে গোসল করার জন্য ব্রিজ থেকে লাফ দিয়ে নদীর পানিতে ঝাঁপ দেয় সঞ্জয়। কিন্তু হঠাৎ পানির প্রবল স্রোত আর স্রোতের ঘুন্নিতে তলিয়ে যায় সঞ্জয়। এতে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। না পেয়ে সঞ্জয়’র বাড়িতে খবর দেয়। পরে খবর পেয়ে প্রথমে রাণীশংকৈল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অনেক চেষ্টার পর খুঁজে পায়নি। পরে রংপুরের ডুবুরির দল নিখোঁজের ৫ ঘন্টা পর এদিন রাত ৮ টায় কুলিক নদীর ব্রিজের নিচ থেকে সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেছেন। কিন্তু তাকে পাওয়া

যায়নি। পরে রংপুরের ডুবুরি টিমকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ পরিচালনা করে মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রংপুরের ডুবুরি দল নদী থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com