1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয়  ছাত্র সদস্যদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের মুক্তিযোদ্ধা ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার দুই প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন- ছাত্রদের পক্ষে তারেক মাহমুদ। তিনি তার বক্তব্যে রাষ্ট্রীয় সংস্কার ও সমাজে ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে তাদের কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন। এ কর্মসূচি বাস্তবায়নে তিনি সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। ছাত্রদের মধ্যে আরো বক্তব্য দেন- হাবিবুর রহমান, শাহ আলম, জসিম উদ্দিন প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন রেখে বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব (পুরাতন) আহবায়ক কুশমত আলী, সাবেক সহ সভাপতি ও কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, কালের কন্ঠ সফিকুল ইসলাম শিল্পী,আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল আলম, দৈনিক উত্তরা প্রতিনিধি নূরুল হক, যায়যায়দিন প্রতিনিধি জিয়াউর রহমান,সাংবাদিক একে আজাদ প্রমুখ। এছাড়াও সাংবাদিকদের মধ্যে আবুল কালাম আজাদ, লেমন সরকার, রেজাউল করিম রাজা, বিজয় রায়, আনোয়ার হোসেন জীবন, নাজমুল হক, আবু জাফর, সুজন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে উপজেলায় কর্মরত ছাত্রদের একটি তালিকা সাংবাদিকদের কাছে দেয়ার এবং ছাত্রদের কাছে দুই প্রেসক্লাবের সদস্যদের তালিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ছাত্ররা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে ছাত্রদের কর্মসূচিতে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন। পরে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে তারেক মাহামুদ সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে একটি লিখিত বক্তব্য পড়ে শুনান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com