1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে এক যাত্রী নিহত,আহত-৬-গাজীপুর সংবাদ     

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে রাইসুল ইসলাম (২৬) নামে একজন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকালে উপজেলার নেকমরদ বাজার পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে মহা সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রাইসুল দিনাজপুর সদর উপজেলার শেখপুরএলাকার আফাজউদ্দিনের ছেলে। রাণীশংকৈল থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাণীশংকৈল

থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুরে নেকমরদ মহা সড়কের পানি উন্নয়ন অফিসে সামনে এলে চালকের চোখে পোকা পড়ে এসময় আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়িতে থাকা এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরো ৬ যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তন্ময় (১৮) ভান্ডারা এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) হাটগাও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা

(২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজওয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে ড্রাইভার জুনায়েদ (১৮)। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com