1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

ইউপি সদস্যদের ক্ষমতা থেকে অপসারণ ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২৫ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সারাদেশে বর্তমান সরকার কর্তৃক বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে যেমন সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার ন্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের ক্ষমতা কেড়ে নিয়ে তাদের অপসারণ করা হবে। এরই প্রেক্ষিতে পরিষদের ক্ষমতার বাতিল ঠেকাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আটটি ইউনিয়নের মোট ৯৬ জন মহিলা সংরক্ষিত সদস্য ও ইউপি সদস্যরা- উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুর ১২ টায় পৌরশহরের কেন্দ্রীয় স্কুল মাঠে জড়ো হয়ে সেখান থেকে তারা একটি মিছিল বের করে উপজেলা পরিষদ মূল ফটকের সামনে এসে মানববন্ধনে অংশ নেন।  এ সময় তারা পাঁচ বছর মেয়াদের আগে যেন সরকার কর্তৃক তাদের অপসারণ না করা হয় সেই দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তফিজুল ইসলাম ,পেয়ারা খাতুন, আনসারা বেগম, বাচোর ইউনিয়নের ইউপি সদস্য ওমের আলী, কাশিপুর ইউনিয়নে আবু সালে বাবলু, লেহেম্বা ইউনিয়নের রফিকুল ইসলামসহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দলমত নির্বিশেষে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, আমাদের এ পদ থেকে অব্যাহতি দেওয়া হলে প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। সেইসাথে তারা গ্রামীন সেবা থেকে বঞ্চিত হবে। তাই আমাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত দায়িত্বে না রাখলে, আজকের এই মানববন্ধন এর পর আমরা আরো কোঠর আন্দোলনে যাবো বলে তারা হুঁশিয়ারী দেন।পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তারা একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্যগণ তাদের দাবী আদায়ের লক্ষ্যে আমাকে একটি লিখিত স্মারকলিপি দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com