1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

এক বছর আগে বিদেশে পড়তে গিয়ে চাঁদাবাজির মামলা খেলেন রাণীশংকৈলের ছাত্রদল নেতা মুসাব-গাজীপুর সংবাদ               

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মুসাব ইবনে মাজেদ নামে উপজেলা ছাত্রদলের এক সাবেক ছাত্রনেতা এক বছর আগে স্টুডেন্ট ভিসায় বিদেশে পড়তে গিয়েও ২০২৪ সালের ৮ অক্টোবরের ঘটনা দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাজানো চাদাঁবাজির মামলা দায়ের করেছে একই উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও বিএনপি নেতা রুমানুর হাসান। রোববার (২০ অক্টোবর) ভুক্তভোগী মুসাবের পিতা এ তথ্য জানান। জানা গেছে, ২০২৩ সালে স্টুডেন্ট ভিসায় উচ্চ শিক্ষার জন্য ইউরোপের মালটা দেশে লেখাপড়া করতে যায় মুসাব। কিন্তু হঠাৎ দেশে সরকার পট পরিবর্তনের ঘটনাকে কাজে লাগিয়ে গত ৮ অক্টোবর ২০২৪ ইং তারিখের ঘটনা দেখিয়ে তার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদাদাবী, মারপিট ও জমি দখলের অভিযোগ এনে  ঠাকুরগাঁও জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের  করা হয়।  এ প্রসঙ্গে: মুসাব ইবনে মাজেদের পিতা মাজেদুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, “আমার ছেলে এক বছর আগে লেখাপড়ার জন্য বিদেশে গেছে কিন্তু বিএনপি নেতা রুমানুর হাসান কোর্টে ৪৪৭-৩২৩-৩৮৫-৫০৬(২) ধারায় একটি সাজানো মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে হয়রানিসহ সে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারছেনা।এতে তার লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে এবং সে মামলার ভয়ে দেশে আসারও সাহস পাচ্ছেনা। এছাড়াও বাদী কর্তৃক মাঝে মধ্যে আমাকেও ঘরবাড়ি ভাংচুর  প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই আমি আদালতের কাছে এর সঠিক বিচার চাই।” এ বিষয়ে মামলার বাদী রুমানুর হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে ফেনে পাওয়া যায়নি। মামলা প্রসঙ্গে রাণীশংকৈল থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা এস আই সফি মুঠোফোনে বলেন, এ মামলার বিষয়টি আমার জানা নেই। ওসি স্যার বলতে পারবেন। তবে মিথ্যা মামলা করে কেউ লাভবান হতে পারবেনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com