1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‌্যলি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সমবায় পরির্দশক কর্মকর্তা নুরুজ্জামাল,উপজেলা  সহকারী পরির্দশক মনা মন্ডল।অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, সাংবাদিক জিয়াউর রহমান প্রমূখ। এ সময় বক্তারা বলেন,সমবায় বিভাগ দেশে দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশা ভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায় ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়দের কর্মদক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তাই বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো গতিশীল হবার পরামর্শ দেন। শিক্ষক দিলারা বেগমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ভোগ্যপণ্য সমিতির সম্পাদক আবু হোসাইন,পামলবিল পানি ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি,আব্দুর রহমান,পাট কৃষি সমবায় সমিতির সভাপতি মহিবুর রহমানসহ অনেকে। পরে বিশেষ অবদানের জন্য সমবায়ের ৫ টি সফল সমবায় সমিতিকে সন্মমনা ক্রেস্ট দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com