1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের ৩১ দফা দাবি নিয়ে মতবিনিময়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ ডিগ্রি  কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উথ্যাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ও উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার (২০ নভেম্বর) রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে শিক্ষার্থীদের সাথে

এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা, উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন। ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই।

আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার আনতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি।শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন- রাণীশংকৈল পৌর বিএনপি’র সভাপতি, অধ্যাপক শাহাজান আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, বকুল মজুমদার,
সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানা, ছাত্রদল নেতা আরজু রিয়াদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক
আনিকুল, ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আতিক, সহ-সভাপতি নাহিদ, অপু, মুন্না, সাংগঠনিক সম্পাদক, মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, স্বাধীন, মাসুদ রানা,দপ্তর সম্পাদক,
হামিম,সহ-দপ্তর সম্পাদক, সজীব প্রমুখ। এছাড়াও ছাত্রদলের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com