1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে এইচ আর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-গাজীপুর সংবাদ ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  বড়লেখায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার (২২ নভেম্বর) উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজি নং দিনাজ-৩৭ এর ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অমজাদ হোসেন ১৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী  মনজুর আলম পেয়েছেন ১৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে  মোস্তাফিজুর রহমান ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসেদুর রহমান (হাসু) পেয়েছেন ৯৫ ভোট। অপরদিকে সহ-সভাপতি পদে মোজাম্মেল হক, যুগ্ন সাধারণ সম্পাদক, লাল মোহন রায়, সাংগঠনিক সম্পাদক,এজাবউদ্দিন,অর্থ সম্পাদক বাবুল হোসেন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আনারুল হক এবং দপ্তর সম্পাদক পদে হামিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত। এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় রাত ৮ টায়। নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন, দিনাজপুর শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুর রশিদ ও শ্রম কর্মকর্তা শাহীনুর ইসলাম। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক জিয়াউর রহমান (জিয়া), সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক আনোয়ারুল ইসলাম ও তাজির উদ্দীন সাগর। নির্বাচন পর্যবেক্ষণে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেত্রীবৃন্দ ভোট পর্যবেক্ষণ করেন । প্রসঙ্গত: সংগঠনটি রেজিষ্ট্রেশন পেয়ে এবারেই প্রথম ভোট প্রয়োগের মধ্যদিয়ে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩৭৩ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com